রাজধানীর লালবাগে ‘বার্গার খোর’ নামে একটি রেস্টুরেন্ট থেকে বিএনপির এক নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কমলা রঙের ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ইয়াবাসহ
দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজ্জাদ হোসেন ও সাকিবুল ইসলাম নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ আপন ভাই-বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও অনলাইন ক্যাসিনো সম্রাট শিপন রহমানকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালীর মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সিলেটের বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর দক্ষিণখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।