ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের আকস্মিক পরিদর্শনের পর নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ জোনের দুই এসিল্যান্ডসহ ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।
এসিল্যান্ড
সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের আরও ৪০ কর্মকর্তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
চট্টগ্রামের পটিয়ায় ভূমি (এসিল্যান্ড) অফিসে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে নামজারি ও জমাখারিজের কাজ করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের থেকে টাকা আদায়ের অভিযোগে এক দালালকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুর খননের মাটি বহনকে কেন্দ্র করে প্রশাসনিক অভিযানের সময় পালাতে গিয়ে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে উল্টে পড়েছে।
হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক ও ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, উত্তরাধিকার সনদ, চারিত্রিক সনদসহ জরুরি সেবা নিতে এসে কয়েকদিন ধরে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।
সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক এসিল্যান্ড ও বর্তমানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। ভূমিসেবায় গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছে।
ঘুষের রেট নির্ধারণ করে দিয়ে সমালোচিত পিরোজপুরের নাজিপুর উপজেলার এসিল্যান্ড মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।