কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মুন্সীগঞ্জের গজারিয়া ও সিরাজদিখান উপজেলায় সড়কের ওপর গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। এতে সৃষ্টি হয় সাময়িক যানজট।
কালবৈশাখী
ভোলার মেঘনা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাছ ধরার সময় পাঁচটি নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোলার মনপুরা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে একাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান।
মনোয়ারা বেগম, তার ছিল জরাজীর্ণ একটি ঘর। কিন্তু কালবৈশাখী ঝড়ে তাও ভেঙে গেছে। যা নিয়ে এক কনটেন্ট তৈরি করেছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আব্দুর রশীদ।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃহস্পতিবার (৭ মে) সকালে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অন্তত তিনটি গ্রাম।
দেশের পাঁচটি বিভাগের বিভিন্ন এলাকায় আজ সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা
পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে তীব্র বজ্রবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঝারি এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
টানা তিন দিনের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লার লালমাই উপজেলায় বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া, ট্রান্সফরমার বিকল হওয়া এবং লাইনে গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় শত শত পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে।
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা মহিলা দাখিল মাদ্রাসার একটি টিনশেড ভবন কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ২৪ ঘণ্টা ধরে ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।