ইংল্যান্ডে একটি ডিপো থেকে দুই লরি নিয়ে ৮০০ ব্যারেলের বেশি গিনেস বিয়ার চুরি করেছে চোরেরা।
টাকা
বাড়ি থেকে অপহরণের চার দিন পরও সন্ধান মেলেনি খুলনার প্রীতম মণ্ডলের (২৭)। মুক্তিপণ হিসাবে দাবিকৃত ১ কোটি ৯০ লাখ টাকার মধ্যে ২৬ লাখ দেওয়া হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে এরপরও তাকে ছাড়া হয়নি। বরং তাকে নিয়ে বারবার অবস্থান পরিবর্তন করছে অপহরণকারীরা। পুলিশের দাবি, এতে তাদের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।
বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশ পরিবেশকের সেলস অফিসার সানি জাবির বাধনের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা যৌতুক দাবি এবং তা না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ফার্মেসি ব্যবসায়ী।
বাংলাদেশ ব্যাংক ‘মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
দেশের সরকারি ও বেসরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইউরিয়া সারের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা। পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় ১৩৮ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাভারে ক্ষুদ্র সমবায় সমিতি থেকে নেওয়া ৩০ হাজার টাকা ঋণ ফেরত চাওয়ায় আহসান উল্লাহ স্বপন (৪২) নামে এক ব্যক্তির ওপর হামলা এবং পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আগস্ট মাসের কার্যক্রমে ১৩৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময় ১৩৫ জনকে আইনি পরামর্শ দেওয়া হয় এবং জরিমানা হিসেবে আদায় হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার টাকা।