ছন্দে ফিরতে শুরু করেছিলেন। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে রোমার জয়েও অবদান রাখছিলেন, হয়েছিলেন রোমার অক্টোবরের সেরা খেলোয়াড়ও
দিবালা
বিশ্বকাপ বাছাইপর্বে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি তারা হারাল পাওলো দিবালা, গনসালো মন্তিয়েল ও জিওভানি লো সেলসোকে। চোটের জন্য আগে থেকেই নেই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা বাছাইয়ে নভেম্বর উইন্ডোর জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে স্কালোনির ঘোষিত ২৮ সদস্যের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড পাওলো দিবালা।
আগামী বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
গেল কয়েক সপ্তাহ ধরে একটি গুঞ্জন উঠেছিল ক্লাব ফুটবলে। বলা হচ্ছিল, ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে যাচ্ছেন আর্জেন্টিনার তারকা পাওলো দিবালা।
আর্জেন্টিনা সম্প্রতি কোপা আমেরিকা ও দুই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। লিওনেল স্কালোনির ৩০ জনের সেই স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালার।
সম্প্রতি কোপা আমেরিকা ও দুই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির ৩০ জনের সেই স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালার। অবশেষে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুলেছেন রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার।
তিন বছরের চুক্তিতে জুভেন্টাস থেকে গত সপ্তাহে ইতালিয়ান জায়ান্ট রোমায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। সিরি-এ ক্লাবটিতের যোগ দেবার পর প্রথম সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা দিয়ে রোমার তরুন দলটিকে এগিয়ে নিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন দিবালা।
গ্রীষ্ম মৌসুমেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। এই গ্রীষ্মেই দিবালার সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর তা নবায়ন না করার বিসিয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস।
পাওলো দিবালা ও ডুসান ভ্লাহোভিচের প্রথমার্ধের গোলে তলানির দল সালেরনিতানাকে ২-০ ব্যবধানে পরাজিত করে সিরি-এ লিগে সহজ জয় তুলে নিয়েছে জুভেন্টাস। এই জয়ে মাসিমিলিয়ানো আলেগ্রির দল টেবিলের শীর্ষে থাকার এসি মিলানের সাথে সমান তালে লড়াই করে চলেছে।