প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
পরিচ্ছন্নতা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান কেবল একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি একটি চলমান প্রক্রিয়া এবং জনগণের সচেতনতার মাধ্যমে ঢাকা শহরকে ক্লিন ঢাকা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে টিএসসি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
লক্ষ্মীপুর পৌরসভার ১২০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে গামবুট, কটি ও রেইনকোট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
রাজধানীর নতুনবাজারের বারিধারা এলাকায় ময়লার ডিপোর সামনে ময়লা ফেলা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে তৌহিদ হোসেন (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
রাজধানীর পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে মিলন শেখ (৩৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা আড়াইটার দিকে ওই এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগলার ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম (৭০) মারা গেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস’ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, ‘পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির জেরে তাঁকে হত্যা করা হয়।