চট্টগ্রামে আজ তিনটি উপজেলাকে নতুন করে ঘোষণা করা হচ্ছে গৃহহীনমুক্ত হিসেবে। এ লক্ষ্যে গৃহহীন ২৬৭টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে
প্রকল্প
দীর্ঘ ১৯ বছর পর আজ রোববার (১২ নভেম্বর) নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পসমূহ উদ্বোধনের পর জেলার মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
শনিবার (১১ নভেম্বর) চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত ১০২ কিলোমিটার রেললাইন, নবনির্মিত কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনটি উন্নয়ন প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালি এই প্রকল্পগুলোর উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। নয়াদিল্লি থেকে যুক্ত হন নরেন্দ্র মোদি।
নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
কৃষিকে টেকসই ও নিরাপদ করতে নেওয়া নানা পদক্ষেপের অংশ হিসাবে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। সে লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আরএনপিপি অধিগ্রহণকৃত জমির ফসলের ক্ষতিপূরণ পেয়েছেন প্রকল্প এলাকার কৃষকরা।
এই মুহূর্তে বিশ্বের ৭০ কোটি মানুষ জানে না, তারা আবার কখন খেতে পারবে বা আদৌ পারবে কি না, আর ৭৮ কোটিরও বেশি মানুষ অর্থাৎ প্রতি দশ জনে এক জনকে রোজ ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যেতে হয়। সাড়ে ৩৪ কোটিরও বেশি মানুষের কাছে খাদ্যের কোনও নিরাপত্তা নেই।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হবে।