ধর্ম, বর্ণ ও গোত্রের ঊর্ধ্বে উঠে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন লালন সাঁই। তার মানবতাবাদী দর্শন ধারণ করতে পারলে সমাজ থেকে বৈষম্য দূর করে সাম্য ও মানবিক সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।