রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৩ সালের জন্য বছর সমাপ্তি রপ্তানি তথ্য প্রকাশ করেছে। এই ক্যালেন্ডার বছরে আমাদের পোশাক রপ্তানি ৪৭ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের তুলনায় এক দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি।
- ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য নীতিমালা করছে ইউজিসি
- * * * *
- ফ্রেশার প্রার্থীদের নিয়োগ দেবে আরএফএল গ্রুপ
- * * * *
- ৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং
- * * * *
- ৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং
- * * * *
- ৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং
- * * * *
রপ্তানি
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশে রপ্তানি আয় হয়েছে ২ হাজার ৭৫৪ কোটি মার্কিন ডলারের।
রপ্তানি খাতের বিভিন্ন পণ্যে নেতিবাচক ধারা থাকলেও পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। চলতি বছরের ১১ মাসে শুধু পোশাক খাতেই প্রায় ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৫ শতাংশ বেশি।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
শ্রম অধিকার নিয়ে বাণিজ্য নিষেধাজ্ঞার (স্যাংশন) হুমকির মধ্যে বাংলাদেশের প্রধান দুই বাজার ইউরোপ ও আমেরিকায় পোশাক রপ্তানি কমেছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে চলতি বছরের পাঁচ মাসে গত বছরের একই সময়ের তুলনায় পোশাক রপ্তানি কমেছে ০.২০ বিলিয়ন ডলার বা ২০০ মিলিয়ন ডলার।
নিট পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
নভেম্বরে ভিয়েতনামে চাল রপ্তানি কমেছে ৫৫ লাখ টন। যা দেশটির চাল রপ্তানি গত অক্টোবরের চেয়ে কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। চলতি সপ্তাহে ভিয়েতনামের কাস্টমস অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার।
পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। ২০২৪ সালের মার্চ পর্যন্ত দেশটি আর পেঁয়াজ রপ্তানি করবে না। গণমাধ্যমে এমন খবর আসার সঙ্গে সঙ্গেই দেশের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।
অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশে রপ্তানি আয় এসেছে ২ হাজার ২২৩ কোটি ২২ লাখ মার্কিন ডলারের।