প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের কারণে যে লোডশেডিং হচ্ছে, তার বোঝা এবার শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে নেওয়া হচ্ছে।
- র্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন
- * * * *
- ঘরে বসেই মিলবে পৌরসেবা, ফেনীতে ‘মাই ফেনী’ অ্যাপ চালু
- * * * *
- চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- * * * *
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- * * * *
- নোয়াখালীতে শিক্ষার্থীদের মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ
- * * * *
লোডশেডিং
ভারতের লখনৌর গোন্ডা গ্রামে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। এ কারণে ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষ স্থানীয় বিদ্যুৎকেন্দ্রে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।
অতিরিক্ত লোডশেডিং ও জনদুর্ভোগের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও হারিকেন মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা।
গোপালগঞ্জে তীব্র লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগ চরমে। তাই ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে হামলা চালাতে পারেন এমন আশঙ্কায় নিজেদের স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ওজোপাডিকো)।
‘তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে’, ‘প্রিপেইড মিটার বাতিল করতে হবে, করতে হবে’— আজ এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় চত্বর।
মুন্সীগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা।
ঘন ঘন লোডশেডিং, চাহিদার তুলনায় অপ্রতুল বিদ্যুৎ সরবরাহ এবং নিম্নমানের গ্রাহকসেবার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বিদ্যুৎ অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি।
নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় নরসিংদী জেলায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। জরুরি পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নরসিংদীতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এর ফলে ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যুৎ দুই জেলার মধ্যে ভাগ করে সরবরাহ করতে হচ্ছে। এতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে।
জ্বালানি সংকটের কারণে কিউবাজুড়ে লোডশেডিং দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি-সংক্রান্ত অবরোধের জেরে দেশটিতে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।