শাহরুখ খানের ‘কিং’ সিনেমার গান ‘তু মিল যায়ে’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে। মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ছয় কোটি।
- বুয়েটের আবাসিক হলে ককটেল বিস্ফোরণ
- * * * *
- রামগঞ্জে ছাত্রদলের দুই কমিটি বিলুপ্ত
- * * * *
- যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে
- * * * *
- ২৫ লাখ বছর পুরোনো বিড়ালের ফসিল মিলল তুর্কি জাদুঘরে
- * * * *
- শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি: পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনেও পরিবর্তন
- * * * *
শাহরুখ
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই বিশ্বজুড়ে ভক্তদের নানা আয়োজন। প্রতিবছরের মতো এবারও প্রিয় তারকার ৬১তম জন্মদিন ঘিরে উচ্ছ্বাসে মেতেছিলেন বাংলাদেশি ভক্তরা।
মুক্তির আগেই আলোচনায় শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি এবার আলোচনায় এসেছে এর ব্যবসায়িক দিক। মুক্তির আগেই বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি করে রেকর্ড ১৭৫ কোটি রুপি পেয়েছে সিনেমাটি।
ক্যারিয়ারে একাধিক সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ খান। অভিষেক বচ্চনের সঙ্গেও দেখা গেছে। শাহরুখের আসন্ন ‘কিং’ সিনেমায়ও থাকার কথা বচ্চন জুনিয়রের।
দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে দেখা যাবে কারিনাকে। ফলে ‘রা. ওয়ান’ (২০১১)-এর পর ফের একসঙ্গে আসছেন শাহরুখ-কারিনা।
শাহরুখ খান, আলিয়া ভাট ও রণবীর কাপুর—তিন তারকাকে একসঙ্গে সিনেমায় দেখতে চান ভক্তরা। এবার একটি নতুন বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেল এই তিন বলিউড তারকাকে। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
বলিউডের অভিনেতাদের মধ্যে সম্পদের হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি।
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। এরপর একেএকে করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ‘পাঠান’ ও ‘জওয়ান’।
শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমা ২০০ কোটি রুপি আয়ের কাছাকাছি পৌঁছে গেছে। চার দিনে এক লাফে ৪৯.৬৭ শতাংশ ব্যবসা বাড়িয়ে রোববার পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গায় এ সিনেমার ১৯৮ কোটি রুপির ব্যবসা করার রিপোর্ট মিলেছে।
মুখোমুখি অবস্থানে বলিউড-দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি। এই দুই সিনেমা ইন্ডাস্ট্রির লড়াইটা বহুদিনের। এবার আরও একবার মুখোমুখি অবস্থানে এই দুই ইন্ডাস্ট্রি।