ঢাকা-৬ আসনের সূত্রাপুরে ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগে দুই জামায়াত নেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে জাল ভোট চ্যালেঞ্জের টাকা পোলিং এজেন্টকে দেওয়াকে কেন্দ্র করে মব সৃষ্টির অভিযোগ করেন ওই আসনের জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নান।
সূত্রাপুর
পুরান ঢাকার সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপুকে (৪৯) গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।আজ রবিবার সকাল ৬টায় ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর সূত্রাপুরের আশিকুর রহমান খান অপু হত্যা মামলায় দুই আসামি মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টে খালাস পাওয়া আসামি ইফতেখার বেগ ঝলককে আমৃত্যু কারাদণ্ড ও খালাস পাওয়া অপর আসামি মোহাম্মদ আলী মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সর্বোচ্চ আদালত।
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে শবেবরাতের রাতে ঝগড়ার জের ধরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অনন্ত (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে।