সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১৪ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
- বাহরাইন-সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা
- * * * *
- নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন, ককটেল ও পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
- * * * *
- ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ : জহির উদ্দিন স্বপন
- * * * *
- পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতির বাড়িতে আগুন
- * * * *
- হাসপাতালে আক্রান্ত শিশুদের নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে মায়েদের
- * * * *
সেন্টমার্টি
অনুমোদন জটিলতা কাটিয়ে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার পর দ্বিতীয় দিনেই পর্যটকদের ব্যাপক আনাগোনা দেখা গেছে। শুক্রবারে (৬ নভেম্বর) কক্সবাজার থেকে ৩টি জাহাজ ১ হাজার ৬১২ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়েছে।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার থেকে আট শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালু হয়েছে ১ নভেম্বর থেকে, তবে এখনো কোনো জাহাজ চলাচলের অনুমতি পায়নি।
সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেওয়ার খবরে দ্বীপজুড়ে আনন্দ-উল্লাস বিরাজ করছে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন সেন্টমার্টিন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে দ্বীপের প্রধান সড়কজুড়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
সেন্টমার্টিনে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক সুবিধাবঞ্চিত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় রোগীদের মধ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা উপকরণ বিতরণের পাশাপাশি কয়েকজনের রক্তে শর্করার মাত্রা পরীক্ষা ও ইসিজি করা হয়।
সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ এলাকায় বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য ভেসে এসেছে। এসব বর্জ্যের মধ্যে প্লাস্টিকের বোতল, পলিথিন ও বিভিন্ন ধরনের প্যাকেট রয়েছে। কয়েকটি বোতল ও প্যাকেটের গায়ে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, লোগো ও বিদেশি ভাষায় লেখা পাওয়া গেছে।
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে সাগর থেকে উঠে এসে সৈকতে একটি কাছিম ১১৬টি ডিম পেড়েছে। আধাঘণ্টা পর কাছিমটি পুনরায় সাগরে নেমে গেছে। কাছিমটির ওজন প্রায় ৩০ কেজি হবে বলে জানা গেছে।