চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে—এমন একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলাদেশ
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব চাল জব্দ করা হয়।
অসুস্থ মাকে দেখতে আসার পথে প্রকৌশলীর মৃত্যু
মাদারীপুরের চরমুগুরিয়ায় টিসিবির পণ্য সংরক্ষণকারী একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার সরকারি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টঙ্গী বাজার থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মো. ইমন (২৪) নামে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন যাত্রাবাড়ী এলাকায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আধ্যাত্মিক ও পর্যটন নগরী খ্যাত এই সিলেট। আর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও ধর্মপ্রাণ মানুষের অন্যতম গন্তব্যস্থান সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আবু জাফর আল মুনছুর (৪৩) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী চিনিকল এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুর রশিদের ছেলে।
ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা আসামি শহিদুল্লাহ রাসেল (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারা পুলিশের তত্ত্বাবধানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান।
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিফাত মন্ডল (১৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন।
জয়পুরহাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মন্ডল (৫৩) নামে এক কৃষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
সাভারে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্দেশে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে এসডিজি(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) স্থানীয়করণ কার্যক্রম বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।