পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার (২০ অক্টোবর) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
অর্থনীতি
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সেই কমিটিতে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেয়া হয়েছে ওএসডি হওয়া আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনকে।
ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্প সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) মাধ্যমে হচ্ছে না। প্রায় এক দশক আগে হাতে নেয়া হয়েছিল প্রকল্পটি। এজন্য সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নও করা হয়েছে। যা ২০১৬ সালে অনুমোদন করেন প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত এক্সপ্রেসওয়েটি আর নির্মাণ করা হচ্ছে না।
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।
‘পোল্ট্রি ও ক্যাটন ফিড’ মুরগি ও গোখাদ্য তৈরির অন্যতম কাঁচামাল সয়ামিল রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। দেশে পোল্ট্রি ফিড ও পশুখাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী বছর অনুষ্ঠিতব্য কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সভার (সিএফএমএম) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য কমিটি গঠনের আদেশের দিন পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট। তবে নতুন আদেশের দিন তারিখ জানানো হয়নি।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়-দেনা নির্ধারণ এবং পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে চার সদস্যের বোর্ড গঠনের কথা বলেছেন হাইকোর্ট।
পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ সোমবার (১১ অক্টোবর)দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত সরবরাহ আমদানি ও মূল্য পরিস্থিতির স্বাভাবিক এবং স্থিতিশীল রাখতে অনুষ্ঠিত এক সভায় এই অনুরোধ জানানো হয়।
বেসরকারি পর্যায়ে এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পূর্বের মূল্য ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ দশমিক ৯২ টাকা। এর ফলে এক হাজার ৩৩ টাকার ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াবে ১ হাজার ২৫৯ টাকায়।
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে যমুনা ও আয়ান বিডির মূসক চালান বিহীন ১ লাখ ২০ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া সার্কেল-২।
ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সারা দেশে প্রায় ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত।
বাংলাদেশে লাক্ষা সম্ভাবনাময় অর্থকরী ফসল হলেও দাম না পাওয়াসহ নানা কারণে দিন দিন কমছে লাক্ষা চাষির সংখ্যা এবং সংকুচিত হয়ে আসছে চাষের আওতায় থাকা এলাকার সংখ্যা।
বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।বৃহস্পতিবার 'শিফটিং গিয়ারস: ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট প্রোজেক্ট' শিরোনামের দক্ষিণ এশিয়ার সর্বশেষ অর্থনৈতিক হালহকিকতের ওপর বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ (২৯)-কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৪ অক্টোবর) রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অবৈধভাবে অর্জিত সম্পদ বিদেশে নিয়ে লুকানোর এবং কর ফাঁকির গোপন জগত নিয়ে অনুসন্ধানী এক রিপোর্ট – যার নাম দেয়া হয়েছে প্যান্ডোরা পেপারস্ - নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে এখন।