গত কিছুদিন ধরে বাণিজ্যিক ব্যাংক এবং খোলা বাজার উভয় জায়গাতেই টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়ে চলেছে।এই মূহুর্তে খোলা বাজারে এক মার্কিন ডলার বিনিময়ে ৯০ টাকা ১০ পয়সা পাবেন একজন গ্রাহক।
অর্থনীতি
প্রতারণা মামলায় ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিক মানিকসহ তিনজনকে তিন দিনের রিমান্ড ও একজনকে বয়স বিবেচনায় জেলগেটে এক দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত সোনালী বিড়ি ও আকিজ বিড়ি জব্দ করেছে কুষ্টিয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
দেশের পুঁজিবাজার সূচকে মিশ্রপ্রবণতার মধ্যদিয়ে চলছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ নভেম্বর) প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ২শ কোটি টাকা।
দেশে ই-কমার্স সেবাকে আরও প্রসার করতে একসাথে চুক্তিবদ্ধ হল লেটস গো এবং ফ্লিং এক্স। বৃহস্পতিবার বিকাল ৪টায় লেটস গো বনানীর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ব্যবহৃত ব্যান্ডরোল এবং নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কুষ্টিয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোর রাত ৪ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ এর রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে একটি নিবারক দল অভিযানটি পরিচালনা করেন।
বাজারে গিয়ে যদি দেখেন টমেটোর রং লাল বা সাদাটে সবুজ নয়, কুচকুচে কালো র - নিঃসন্দেহে অনেকেই ভড়কে যাবেন।
গতকাল সোমবার বড় পতন হলেও মঙ্গলবার (২৬ অক্টোবর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১২০ পয়েন্ট কমেছিল। ঠিক সেই পরিমাণ সূচকই আজ বেড়েছে।
কভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে এবারো আয়কর মেলা হচ্ছে না। তবে দেশের সকল করাঞ্চলে আগামী নভেম্বর মাসজুড়ে করমেলার পরিবেশে সব ধরনের করসেবা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণ এবং নতুন জাত উদ্ভাবনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
নেত্রকোনার আটপাড়া উপজেলায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, নেত্রকোনা ।
যুক্তরাষ্ট্রের অনুদানকৃত টিকার অতিরিক্ত, নতুন এই আর্থিক সহায়তা বাংলাদেশকে দেশব্যাপী মানুষকে টিকা দেয়ার লক্ষ্যে টিকা কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করার পাশাপাশি স্বাস্থ্য সেবাদানকারীদের গুরুতর অসুস্থ রোগীদের আরও কার্যকরভাবে চিকিৎসা প্রদানে সক্ষম করে তুলবে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে ভূমিকা রাখবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আজ । এদিন দেশের শেয়ার বাজার এবং বিমার অফিসিয়াল কার্যক্রমও বন্ধ থাকছে।
আবারো বেড়েছে সয়াবিন তেলের দাম। এবার প্রতি লিটার দাম বেড়েছে সাত টাকা। এখন থেকে ১৬০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি হবে। আগের দর ছিল ১৫৩ টাকা।আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি।