অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই। বাজেট বাস্তবায়ন শুরু হলেই উপকারভোগীদের দেখা যাবে।
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
অর্থনীতি
নেত্রকোনা জেলার সদর উপজেলায় কুরপার এলাকায় নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ির বিরুদ্ধে অভিজান পরিচালিত করেছে ভ্রাম্যমান আদালত। জেলার পৌর শহরের কুরপার এলাকায় একটি অটো রিক্সা সহ ৬ বস্তা প্রায় ২ লাখ ১০ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বেনু বিড়ির চালান জব্দ করেছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি মেগা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
অর্থনীতিকে চাঙা রাখতে এখন ধার করে হলেও যেখানে দেশীয় পণ্য এবং সেবা ব্যবহৃত হয় ওই সব খাতে সরকারি ব্যয় বাড়াতে হবে। মানুষের জীবন ও জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) নেতারা।
জাতীয় সংসদে ২০২১ সালের ৩০ জুন সমাপ্য অর্থ বছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরীকৃত অর্থের অধিক ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হয়েছে।
প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
রাজবাড়ি জেলার একটি বাজারে অভিযান চালিয়ে ৩,৬০,০০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত রাজু বিড়ি ও ঝরণা বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে। শনিবার (০৫ জুন) সদর উপজেলার শাহাবাজপুর বাজার ও হিরনপুর বাজারে অভিযান পরিচালিত হয়। নেত্রকোনা জেলা প্রশাসক এর কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নতুন বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব। আর ট্যাক্স কমিয়ে দেশীয় শিল্পকে আরো বেশি সুরক্ষা দেয়ার ইঙ্গিতও দিলেন তিনি। রেওয়াজ অনুযায়ী অর্থমন্ত্রী শুক্রবার (৪ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। ভার্চুয়াল এ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বাজেট সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নগদ, বিকাশসহ সব মোবাইল ব্যাংকিং কোম্পানির করপোরেট কর বাড়ানো হয়েছে। ফলে বিকাশ, নগদ, রকেট ও এমক্যাশসহ মোবাইল ব্যাংকিংয়ের খরচ বাড়বে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পাবলিকলি ট্রেডেড এমএফএস প্রতিষ্ঠানের করপোরেট কর ৩২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করছি।
বিগত সকল বাজেটের চেয়ে এ বাজেট বেশি ধরা হয়েছে। বাংলাদেশে উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা এবং দেশে থেকে ঋণ নিয়ে থাকে। তা কিছুটা স্বল্প মাত্রার আবার কিছু আছে অধিক মাত্রা। আবার অনেক দেশ আছে যারা বিনা সুদে ঋণ দিয়ে থাকে। তবে সেসব ঋণের পরিমাণ খুবই কম। প্রতি বছরই বেড়ে যাচ্ছে ঋণ পরিশোধের ব্যয়।
২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। যা বর্তমানে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের করহার কমানো হয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে।
‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন শুরু করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়।