জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
জাতীয়
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানী ঢাকার বাতাসের মান বৃহস্পতিবার সকাল ৯টায় টানা তৃতীয় দিনের মতো ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৭ নিয়ে বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় ১৭তম স্থানে আছে শহরটি। মঙ্গলবার ও বুধবার ঢাকার একিউআই স্কোর ছিল যথাক্রমে ৯০ ও ৮৪।
বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের নানা স্থানে টানা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারও অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ফের প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। দপ্তর বদল করা হয়েছে সাতজন উপসচিবের। চারজন উপসচিবের বদলির আদেশ বাতিল করা হয়েছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসকের দপ্তর বদল করা হয়েছে।
আজ বিশ্ব শিক্ষক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘The teachers we need for the education we want: The global imperative to reverse the teacher shortage’. অর্থাৎ ‘আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক: শিক্ষকের স্বল্পতা কাটানো বৈশ্বিক দাবি’।
সাইবার নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আমাদের দেশে যদি এক শতাংশ ভোট পড়ে, ৯৯ শতাংশ না পড়ে তবুও ওই নির্বাচন আইনগতভাবে সঠিক। তবে প্রশ্ন উঠতে পারে ওই নির্বাচনের বৈধতা নিয়ে, কিন্তু আইনগতভাবে ঠিক কিনা- সে প্রশ্ন আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার ঢাকায় একটি হোটেলে ‘বাংলাদেশে পরিচালিত ইউরোপীয় কোম্পানীগুলোর বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা আক্ষেপ করে বলেছেন, নির্বাচনে আমরা কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না! অনেককে বলতে দেখেছি আমরা না কি লোক দেখানো কাজ করছি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যুবসমাজের সমস্যার সমাধান করলেই দেশের অনেক সমস্যা সমাধান হয়ে যায়।
মৌসমুী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তল রয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে লন্ডন থেকে আজ ঢাকায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) আজ বেলা ১২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
চলতি অক্টোবর মাসেই রেল সেবা যুক্ত হচ্ছে কক্সবাজারসহ আরও পাঁচটি জেলা। বর্তমানে দেশের ৪৩টি জেলা রেল সেবায় যুক্ত রয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।