আজ মঙ্গলবার (৩০ নভেম্বর), জাতীয় আয়কর দিবস। ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’ স্লোগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারা দেশে দিবসটি উদযাপন করছে।
জাতীয়
শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত দিবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মালিক সমিতি।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রমের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপুমনি।সোমবার সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটের পাশের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট কাজ করে।সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে ডিআরইউ গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যে কোনো চিকিৎসক আনার অনুমতি রয়েছে এবং তিনি দেশের যেকোনো স্থানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সড়ক নিরাপদ করার নয় দফা দাবি আদায়ে টানা পঞ্চম দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টার কিছু আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। আধঘণ্টা পর তারা সরে যায়। এছাড়া রাজধানীর শান্তিনগর মোড়ে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করে বিক্ষোভ করেছে তিনটি কলেজের শিক্ষার্থীরা।
ডিস লাইন ডিজিটালাইজড করার জন্য ক্যাবল অপারেটরদেরকে আবারো সময় বাড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটুক্তি করায় গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন যে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়া দেশের জন্য একটি ‘একটা অনন্য উত্তোরণ’ এবং ‘বিরল সম্মান অর্জন’।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, বিএনপি রাজপথে নামার আহবান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে, কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না।আজ রোববার বিকেলে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রনের’ সংক্রমণ ঠেকাতে চারটি সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান নতুন সংস্করণ ওমিক্রন নিয়ে সারা দেশের বিমান, সমুদ্র ও স্থলবন্দরসহ সব প্রবেশপথে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে সুইজ্যারল্যান্ডে রওনা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার রাত ১১টার দিকে দেশে ফিরে আসেন মন্ত্রী।