জাতীয়

আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না : কৃষিমন্ত্রী

আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। ষড়যন্ত্র আর আন্দোলন করে জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের পতন ঘটানো যাবে না।আজ শনিবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। 

বঙ্গবন্ধুর শাসনব্যবস্থা নিয়ে গবেষণা করতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর আহ্বান

বঙ্গবন্ধুর শাসনব্যবস্থা নিয়ে গবেষণা করতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর আহ্বান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

একটি রাজনৈতিক দলের উস্কানিতে শিক্ষার্থীরা রাস্তায়:  কাদের

একটি রাজনৈতিক দলের উস্কানিতে শিক্ষার্থীরা রাস্তায়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের নয়। একটি রাজনৈতিক দলের উস্কানিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। ভিডিও ফুটেজ দেখে উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

বাংলাদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়, তিন নম্বর বিপদ সংকেত

বাংলাদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়, তিন নম্বর বিপদ সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ৮০০ কিলোমিটারের বেশি দূরে থাকলেও এর অগ্রবর্তী অংশের প্রভাব পড়েছে বাংলাদেশে । ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের বিভিন্ন জায়াগায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় সতর্কসংকেত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল বাংলাদেশ : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল বাংলাদেশ : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে সারা বিশ্বের কাছে দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে ।

খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না : ফখরুল

খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না : ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া বেঁচে আছেন বলেই সীমান্তে শত্রুরা এখনো ভয় পায়। তিনিই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক।

ঘূর্ণিঝড় জাওয়াদ কতটা শক্তি নিয়ে কখন এবং কোথায় আঘাত হানবে ?

ঘূর্ণিঝড় জাওয়াদ কতটা শক্তি নিয়ে কখন এবং কোথায় আঘাত হানবে ?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদ ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের দিকে এগিয়ে যেতে থাকলেও, গতিপথ পরিবর্তন করে সেটি বাংলাদেশের দিকে আসে কিনা, সেজন্য পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের আবহাওয়াবিদরা।

টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। আমরা সারা বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

ডিসেম্বরের শেষ দিকে আসতে পারে শৈত্যপ্রবাহ

ডিসেম্বরের শেষ দিকে আসতে পারে শৈত্যপ্রবাহ

চলতি ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একইসঙ্গে এ মাসে দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

মেট্রোরেল চলবে আগামী ১২ ডিসেম্বর

মেট্রোরেল চলবে আগামী ১২ ডিসেম্বর

আগামী ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে। ফলে রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। 

আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

আজ ৩ ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হবে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আগামী ১০ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এটকো’র সাথে তথ্যমন্ত্রীর বৈঠক

এটকো’র সাথে তথ্যমন্ত্রীর বৈঠক

দেশের বেসরকারি টিভি চ্যানেল সত্ত্বাধিকারীদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো’র প্রতিনিধিবৃন্দ আজ দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সচিবালয়ে তার দপ্তরে এক বৈঠকে মিলিত হন।