জাতীয়

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর যানজটে নাকাল রাজধানীবাসী

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর যানজটে নাকাল রাজধানীবাসী

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীতে গত রোববার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে । সোমবার সকাল থেকে বৃষ্টিপাত আর যানজটে নাকাল রাজধানীবাসী। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

জাওয়াদে উপকূলে শঙ্কা কাটেনি, ৩ নং সংকেত বহাল

জাওয়াদে উপকূলে শঙ্কা কাটেনি, ৩ নং সংকেত বহাল

সমুদ্রের মধ্যেই ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আজ বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস

আজ বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষ পূর্তি হচ্ছে আজ। ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে মৈত্রী দিবস পালন করা হবে।

দরজায় কড়া নাড়ছে ‘ওমিক্রন’: স্বাস্থ্য অধিদপ্তর

দরজায় কড়া নাড়ছে ‘ওমিক্রন’: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে এখন করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে। এরপরও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কারণ ঘরের দরজায় বিপজ্জনক ধরন ‘ওমিক্রন’ কড়া নাড়ছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে প্রতিষ্ঠানটির মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন।

ডেঙ্গুতে আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৮ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ৪৭ জন। সরকারি হিসাবে, ডিসেম্বরের ৫ দিনে ৩৮২ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, দেশে অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

বিএনপি’র রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি : তথ্যমন্ত্রী

বিএনপি’র রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি : তথ্যমন্ত্রী

তথ ও সম্প্রচার‌্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্য, তারেক রহমানের শাস্তি।তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি-এ দুটি নিয়েই বিএনপি’র রাজনীতি আবর্তিত। এর বাইরে তারা যেতে পারছে না। এটি তাদের জন্য দুঃখজনক।’

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কিনা খতিয়ে দেখছি : আইনমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কিনা খতিয়ে দেখছি : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

লকডাউনের বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

লকডাউনের বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া পরিস্থিতিতে বাংলাদেশ লকডাউন হবে কি না, সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।

শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কাদের

শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন

জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীতে ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ উদ্বোধন করেছেন। এই মেলার লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তা করা এবং কোভিড-১৯ মহামারী দ্বারা ক্ষতিগ্রস্ত বাজার উন্নত করা।

রাজধানীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আল আমিন:ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীতে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী সাধারণ মানুষ।  অনেকে বাসের জন্য দাড়িয়ে আছে দীর্ঘক্ষণ যাবৎ । কেউ কেউ বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে রওনা দিয়েছে গন্তব্যের উদ্দেশে।

যে কোন মূল্যে বৈশ্বিক শান্তি বজায় রাখার লক্ষ্যে যৌথ প্রয়াস চালানোর জন্য রাষ্ট্রপতির আহ্বান

যে কোন মূল্যে বৈশ্বিক শান্তি বজায় রাখার লক্ষ্যে যৌথ প্রয়াস চালানোর জন্য রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বিভাজনের পথ পরিহার করে, হাতে হাত রেখে শান্তির পথে এক সাথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ‘ওয়ার্ল্ড পিস কনফারেন্স-২০২১’ উদ্বোধনকালে রাষ্ট্রপতি একটি শান্তিপূর্ণ, ন্যায়-সঙ্গত, অধিকার-ভিত্তিক, অন্তর্ভূক্তিমূলক ও সমৃদ্ধ জাতি গঠনে বাংলাদেশের ‘অক্লান্ত প্রচেষ্টার’ কথা তুলে ধরেন।