জাতীয়

জাতিসংঘ সর্বসম্মতিক্রমে বাংলাদেশ উত্থাপিত শান্তির সংস্কৃতি রেজুলেশন গৃহীত

জাতিসংঘ সর্বসম্মতিক্রমে বাংলাদেশ উত্থাপিত শান্তির সংস্কৃতি রেজুলেশন গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত “শান্তির সংস্কৃতি’’ রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। 
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বাংলাদেশের পক্ষে রেজুলেশনটি উত্থাপন করেন বলে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়। 

আগামী তিন দিনে তাপমাত্রা আরও  কমবে

আগামী তিন দিনে তাপমাত্রা আরও কমবে

আগামী ৭২ ঘন্টা বা তিন দিনে দেশের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। 

কোমলমতি শিক্ষার্থীরা যাতে অপরাধে না জড়ায় সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে হবে : রাষ্ট্রপতি

কোমলমতি শিক্ষার্থীরা যাতে অপরাধে না জড়ায় সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা যাতে কিশোর গ্যাং এর মতো অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান। ‘সতর্ক থাকতে হবে যাতে কোমলমতি শিক্ষার্থীরা টিকটক, লাইকির লোভনীয় ফাঁদে পা দিয়ে মানব পাচারের শিকারে পরিণত না হয়,’ রাষ্ট্রপতি মানবাধিকার কমিশনের এক আলোচনায় এ কথা বলেন।

রেল খাতে বিনিয়োগে সুইজারল্যান্ডের আগ্রহ প্রকাশ

রেল খাতে বিনিয়োগে সুইজারল্যান্ডের আগ্রহ প্রকাশ

রেলখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড।  রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে আজ রেলভবনে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন। 

আলালের রাজনীতি ও দল থেকে পদত্যাগ করা উচিত : কৃষিমন্ত্রী

আলালের রাজনীতি ও দল থেকে পদত্যাগ করা উচিত : কৃষিমন্ত্রী

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে রাজনীতি ও দল থেকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ১০১ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিদেশ যাওয়া-না যাওয়া মুরাদ হাসানের নিজস্ব এখতিয়ার

বিদেশ যাওয়া-না যাওয়া মুরাদ হাসানের নিজস্ব এখতিয়ার

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিদেশ যাওয়া-না যাওয়া মুরাদ হাসানের নিজস্ব এখতিয়ার।

রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি: ওবায়দুল কাদের

রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি। অকৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি।
তিনি বলেন, ‘জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টার পরও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজনীতিতে মানবিকতা এবং সহিষ্ণুতার যে নজির স্থাপন করেছেন, তা সমকালীন বিশ্বে নজিরবিহীন।

সাজা বহাল হলেও কারাগারে যেতে হবে না এমপি হারুনকে

সাজা বহাল হলেও কারাগারে যেতে হবে না এমপি হারুনকে

শুল্ক ফাঁকির মামলায় নতুন করে কারাগারে যেতে হবে না বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন উর রশিদকে। শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপি’র এমপি হারুন অর রশীদকে নিম্ন আদালতের দেয়া পাঁচ বছরের সাজা বহাল নেই। বৃহস্পতিবার দুপুরে এমপি হারুন এ তথ্য জানিয়েছেন।

নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান প্রধানমন্ত্রীর

নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছেন, আইন নয়, মানসিকতার পরিবর্তনই নারীর ওপর সহিংসতা প্রতিরোধ করতে পারে।

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান রাষ্ট্রপতির

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতির মুলোৎপাটন করতে হবে। তিনি দৃঢ প্রত্যয় ব্যক্ত করে বলেন, দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং দুর্নীতি বিরোধী অভিযান নিজের ঘর থেকেই শুরু করতে হবে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিয়োগে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)এর গোয়েন্দা বিভাগ।

আজ বেগম রোকেয়া দিবস

আজ বেগম রোকেয়া দিবস

আজ (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস । বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশের পাঁচজন নারী পাচ্ছেন ‘রোকেয়া পদক’২০২১। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার কর্ম ও আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য প্রতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া পদক দেওয়া হয়।

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

মার্কিন সাময়িকী ফোর্বস ২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম স্থানে রয়েছেন। বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মধ্য থেকে এ বছর ১০০ জনকে বেছে নিয়ে মঙ্গলবার তালিকা প্রকাশ করেছে মার্কিন এই সাময়িকী।