জাতীয়

বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার : শিক্ষামন্ত্রী

বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের উপর  শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। 

খোদ যুক্তরাষ্ট্রেই মানবাধিকারের চরম লংঘন হয় : তথ্যমন্ত্রী

খোদ যুক্তরাষ্ট্রেই মানবাধিকারের চরম লংঘন হয় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,  যুক্তরাষ্ট্রেই মানবাধিকারের চরম লংঘন হয় এবং অন্যদের ওপর তাদের আরোপিত নিষেধাজ্ঞা একপেশে এবং অকার্যকর।

প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণে সফল হয়েছেন : পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণে সফল হয়েছেন : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনে জোরালো ভূমিকা পালনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণে সফল হয়েছেন।

রোহিঙ্গা সঙ্কটের বোঝা ভাগ করে নেয়ার আহ্বান ঢাকার

রোহিঙ্গা সঙ্কটের বোঝা ভাগ করে নেয়ার আহ্বান ঢাকার

রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত প্রকৃতির উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসঙ্ঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ বোঝা, দায়ভার ও দায়িত্ব ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়। আমাদের কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করে না।

ঢাকায় মার্কিন দূত আর্ল আর মিলারকে তলব

ঢাকায় মার্কিন দূত আর্ল আর মিলারকে তলব

বাংলাদেশের পুলিশ প্রধান বেনজির আহমেদ ও কয়েকজন র‍্যাব কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার ঘটনায় বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে আজ পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করে এই অসন্তোষের কথা জানিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশে ওমিক্রন শনাক্ত

বাংলাদেশে ওমিক্রন শনাক্ত

বাংলাদেশে প্রথমবারের মতো করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।জিম্বাবুয়েতে খেলা শেষে ফেরত আসা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে ভাইরাসটি শনাক্ত হয় বলে শনিবার জানান তিনি।

ঘন কুয়াশায় গতিসীমার বিধি নিষেধ মেনে গাড়ি চালানোর আহ্বান সেতুমন্ত্রীর

ঘন কুয়াশায় গতিসীমার বিধি নিষেধ মেনে গাড়ি চালানোর আহ্বান সেতুমন্ত্রীর

সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু আজ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু আজ

সারা দেশে চারদিন ব্যাপি জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ (১১ডিসেম্বর) শনিবার চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে প্রায় দুই কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

পুলিশ প্রধান বেনজির ও র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অর্থ কী

পুলিশ প্রধান বেনজির ও র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অর্থ কী

'গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার' অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটি র‍্যাব নামে পরিচিত সেটি এবং এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। এরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলেও বিবেচিত হবেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।  

কানাডায় ঢুকতে পারলেন না ডা. মুরাদ

কানাডায় ঢুকতে পারলেন না ডা. মুরাদ

সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসান দেশত্যাগের পর কানাডায় ঢোকার চেষ্টা করলেও ঢুকতে পারেননি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে

তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বলে মন্ত্রী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনার কাছে বিএনপির শিক্ষণীয় অনেক: তথ্যমন্ত্রী

শেখ হাসিনার কাছে বিএনপির শিক্ষণীয় অনেক: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর জিয়া ও খালেদা জিয়া চরম অমানবিক আচরণ করার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রতি যে মহানুভবতা দেখিয়ে চলেছেন তা থেকে বিএনপির অনেক কিছু শিক্ষণীয় আছে।  

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষতার ব্যবধান কমিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষতার ব্যবধান কমিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আসন্ন শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে দক্ষতার ব্যবধান কমিয়ে আনার জন্য দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।