জাতীয়

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ৩২ জেলায় সমাবেশ করবে বিএনপি

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ৩২ জেলায় সমাবেশ করবে বিএনপি

খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে সারাদেশের ৩২টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

মাদকবিরোধী অভিযানে আটক ৪৫

মাদকবিরোধী অভিযানে আটক ৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থান : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থান : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপযোগী ও আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এ অঞ্চলের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।’

পাখি শিকার বন্ধে এয়ারগান নিষিদ্ধ

পাখি শিকার বন্ধে এয়ারগান নিষিদ্ধ

পাখি ও অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে সরকার৷ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে৷

ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা

ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি তিন দিনের সফরে আজ সকালে ঢাকা এসে পৌঁছেন।

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার বেলা সাড়ে ১২টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

আরও ৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ৪০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৬ জন। সরকারি হিসাবে, ডিসেম্বরের ১৪ দিনে ৮১৯ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, দেশে অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

রাষ্ট্রপতির ইসি গঠনের সংলাপ শুরু সোমবার

রাষ্ট্রপতির ইসি গঠনের সংলাপ শুরু সোমবার

 রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  জানান, ‘রাষ্ট্রপতি একটি, ‘স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর’ একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আগামী রোববার অথবা সোমবারই আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলোর সাথে।’

ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড

ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড

বুকের ব্যথা নিয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কা মুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্তই সঠিক নয় : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্তই সঠিক নয় : পররাষ্ট্রমন্ত্রী

র‍্যাবের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনে প্রচেষ্টা ও সংলাপ চালিয়ে যাওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘এমন নয় যে যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্তই সঠিক। এমন অনেক উদাহরণ আছে। আমরা আশা করি, তারা সিদ্ধান্তের পরিবর্তন করবে। এ লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চলবে।’

খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে

খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে এসেছে। বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিষয়টি আজ আদেশের জন্য কার্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা  আরও  কমবে

আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমবে

আগামী ৭২ ঘন্টা রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। 

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে পুলিশের অনুরোধ

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে পুলিশের অনুরোধ

আগামীকাল বুধবার ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনিসহ মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ থাকবে রাজধানীর অনেক সড়ক। 

হাসপাতালে ওবায়দুল কাদের

হাসপাতালে ওবায়দুল কাদের

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।