জাতীয়

আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে

আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।রোববার (১২ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবসের জাতীয় কর্মসূচি

মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবসের জাতীয় কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর ঢাকায় প্রত্যুষে বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।

দেশে ফিরলেন মুরাদ

দেশে ফিরলেন মুরাদ

উত্তর আমেরিকার দেশ কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে না ফেরে অবশেষে দেশে ফিরেছেন সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান।

মুরাদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই: তথ্যমন্ত্রী

মুরাদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই: তথ্যমন্ত্রী

বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত : ওবায়দুল কাদের

মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে যুক্তরাষ্ট্রের এমন একটি সিদ্ধান্তে আমরা বিস্মিত এবং ব্যথিত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশের ভিতরে জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে।

বিকেলেই দেশে ফিরছেন মুরাদ!

বিকেলেই দেশে ফিরছেন মুরাদ!

কানাডা প্রবেশ করতে না পেরে চেষ্টা দুবাইয়ে ঢুকার। সেখানেও ব্যর্থ হয়ে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান রোববার বিকেলেই দেশে ফিরছেন।দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। অবতরণের নির্ধারিত সময় রোববার বিকেল ৪টা ৫৫ মিনিট হলেও ৫টা ৭ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন নিষেধাজ্ঞা কি বাংলাদেশের উপর ‘চাপ’ সৃষ্টির কৌশল?

মার্কিন নিষেধাজ্ঞা কি বাংলাদেশের উপর ‘চাপ’ সৃষ্টির কৌশল?

এলিট ফোর্স র‍্যাব ও এর কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার ইস্যুটিকে বাংলাদেশের উপর আমেরিকার ‘চাপ সৃষ্টি’র কৌশল হিসেবে দেখেন একজন বিশ্লেষক।এর পেছনে চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, কোয়াড নামের এক জোটে যোগ দিতে বাংলাদেশের অস্বীকৃতি- এমন নানা কারণে আমেরিকার দৃষ্টিভঙ্গি বদলের একটি যোগসাজশ রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অধ্যাপক ইফতেখার আহমেদ।

দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম ও আন্তরিকতার সাথে দেশের সেবা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছে।

মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই জেলায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে ঢাকা ও রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলাগুলো করেন দুই আইনজীবী।

রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে

রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে

আগামী ৭২ ঘন্টা বা তিন দিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

আজ রোববার (১২ ডিসেম্বর) জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস। ‌‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সব জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হবে দিবসটি। 

মওলানা ভাসানীর জন্মদিন আজ

মওলানা ভাসানীর জন্মদিন আজ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪১ তম জন্মদিন আজ। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান নেতা।

উত্তরা থেকে আগারগাঁও গেলো স্বপ্নের মেট্রোরেল

উত্তরা থেকে আগারগাঁও গেলো স্বপ্নের মেট্রোরেল

পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে গেলো স্বপ্নের মেট্রোরেল। তবে এতে কোনো যাত্রী ছিলো না। রোববার সকাল ৯টা ৩৯ মিনিটে এ রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

সৎভাবে কাজ করা নৈতিক ও আইনি দায়িত্ব : পরিকল্পনামন্ত্রী

সৎভাবে কাজ করা নৈতিক ও আইনি দায়িত্ব : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘দেশের কল্যাণে আমাদের প্রত্যেকের দায়িত্ব সচেতনভাবে ও সৎভাবে পালন করতে হবে। সৎভাবে কাজ করা আমাদের নৈতিক ও আইনি দায়িত্ব।’

ঢাকায় মেট্রোরেল চলবে আজ

ঢাকায় মেট্রোরেল চলবে আজ

রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল পথ নির্মাণের কাজ প্রায় শেষের পথে হলেও পুরো রেলপথ চালু করতে ধাপে ধাপে কাজ করা হচ্ছে।