জাতীয়

দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে ডিএনসিসি

দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ১১ দফা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ১১ দফা

রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসির ফলপ্রত্যাশী মাঈনুদ্দিন দুর্জয় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের আবারো সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।রাজধানীর রামপুরা ব্রিজে বুধবার সকালে একরামুন্নেসা উচ্চবিদ্যালয় এবং ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল সীমিত করে দেয়। এ সময় তারা বেশির ভাগ গাড়ি চালকের লাইসেন্স এবং কাগজপত্র দেখেন।

দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

মহামারী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে বিদেশ থেকে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী বিদেশ থেকে ফিরতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। যা আগে ছিল ৭২ ঘণ্টা।

গাড়ি ভাঙচুর না করে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে  ফিরতে বললেন প্রধানমন্ত্রী

গাড়ি ভাঙচুর না করে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যানবাহন ভাঙচুর করা তাদের কাজ নয়।

রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২ মামলা

রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২ মামলা

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার দুটি মামলা করেছে পুলিশ। মামলা দুটিতে অজ্ঞাত আট শ’ জনকে আসামি করা হয়েছে। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এর ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোগী ও পরীক্ষার্থীদের গাড়ি আলাদা লেন করে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে তারা।

দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন মেয়র আব্বাস,পাসপোর্ট জব্দ

দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন মেয়র আব্বাস,পাসপোর্ট জব্দ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র আব্বাস আলী গ্রেফতার এড়াতে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন হোটেলে আত্মগোপনে ছিলেন তিনি।

মহান বিজয়ের মাস শুরু

মহান বিজয়ের মাস শুরু

আজ থেকে শুরু বিজয়ের মাস ডিসেম্বর। ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতার সাক্ষর এবারের বিজয়ের মাস নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হবে।

‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে সবক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নো মাস্ক নো সার্ভিস’ নয়, এখন সরকার বলতে চায়, ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’। 

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম  মারা গেছেন

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের ডিউটি ম্যানেজার আশরাফুল করিম।

ভারতের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ভারতের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।মঙ্গলবার তিনি বলেন, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়ার কথা জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস।

৬০ বছরের বেশি বয়সীদের দেয়া হবে বুস্টার ডোজ’

৬০ বছরের বেশি বয়সীদের দেয়া হবে বুস্টার ডোজ’

৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক । তিনি বলেন, করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত দেশগুলো থেকে আগতদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

হাফ ভাড়া কার্যকরে থাকছে যেসব শর্ত

হাফ ভাড়া কার্যকরে থাকছে যেসব শর্ত

আগামীকাল বুধবার থেকে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি। এক্ষেত্রে দেয়া হয়েছে কিছু শর্ত।

 

শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত: কাদের

শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত: কাদের

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বাসে অর্ধেক ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিক সমিতি। বাস মালিকরা আজ বিকালে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত ঘোষণা দিবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রামপুরায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রামপুরায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর রামপুরায় সোমবার রাতে বাসচাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় (১৯) নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করে তারা।