পুলিশ বাহিনীর ব্যবহারের জন্য দুইটি হেলিকপ্টার কিনতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশের পুলিশ।গত শুক্রবার (১৯শে নভেম্বর ২০২১) পুলিশ সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষর হয়।
জাতীয়
সব দেশ একবাক্যে স্বীকার করেছে যে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায় বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, ‘সারা পৃথিবীর সব দেশ, এতদিন ধরে আমরা যেটা প্রচেষ্টা চালিয়েছিলাম, জাতিসঙ্ঘে সব দেশ সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাস করেছে। এর ফলে আমরা বিশ্বাস করি মিয়ানমারের ওপর আরো চাপ পড়বে তাদের লোকগুলো ফেরত নেয়ার জন্য।’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়নের পরও দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে এমন লোকজনের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিদ্রোহীদের প্রার্থীদের পরবর্তীতে দলীয় মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১২৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বৃহস্পতিবার কিশোরগঞ্জে গুরুদয়াল ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।
বাড়ির পয়োবর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব মালিক না নিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।তিনি বলেছেন, গুলশান-বনানী-বারিধারার মতো এলাকায় বাড়ির পয়োবর্জ্য কাছের লেকে গিয়ে মেশে। এই অপব্যবস্থাপনা চলতে দেয়া যাবে না।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৪ নভেম্বর জাতীয় সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসাবে আপনারা কি ভূমিকা রেখেছেন?
রাজধানী ঢাকার বিভিন্ন রুটে কয়েক দিন ধরে অঘোষিত গণপরিবহন ধর্মঘটের পর বৃহস্পতিবার থেকে বেশ কিছু পরিবহন আবার চলাচল করতে শুরু করেছে।পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, বুধবার পর্যন্ত ওয়েবিল বন্ধের দাবিতে পরিবহন চালানো বন্ধ রেখেছিলেন তারা।
দেশের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বিষয়ে সরকার একটি আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশল কী হবে তা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
জাতিসঙ্ঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপিও ইউনিয়ন।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতিসঙ্ঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কপ২৬ সম্মেলনে ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে অগ্রণী ভূমিকা পালনের ফলাফল। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের নেতৃত্বে সবচেয়ে বেশি ৪৮টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের দ্বারা ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া জলবায়ু কূটনীতিতে আমাদের দেশের অগ্রণী ভূমিকার ফল।’
ঢাকার বিভিন্ন রুটে এক ধরনের অঘোষিত গণপরিবহন ধর্মঘট চলছে। বাসের শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন যা শুরু হয়েছে গতকাল ঢাকার মিরপুর এলাকা থেকে।