আবহাওয়া অফিস জানিয়েছে, আগামি ২৪ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।
জাতীয়
রাজধানীর কোতয়ালী ও ধানমন্ডি এলাকা থেকে ১৩ হাজার পিস অক্সি-মরফোনসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
সম্প্রতি রাজধানীর খিলক্ষেত এলাকায় জমি কিনেছেন ইব্রাহিম মুন্সী। ওই জমির আশেপাশে আরো জমি পাওয়া গেলে সেটিও কিনতে আগ্রহী তিনি। বলেন, জমি কেনার উদ্দেশ্যে হচ্ছে সন্তানদের ভবিষ্যত নিরাপদ করা।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দু-একদিনের মধ্যে জানানো হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২৪ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ করবে বিএনপি। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র আন্দোলনকে আওয়ামী লীগ ভয় পায় না।তিনি বলেন, ‘বিএনপি এক দফা অথবা দশ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, কারণ আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না।’
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।
আগামী বছরের ৩০ জুনের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়ার আশা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, সেতুর ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে।মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিন দিনের সফরে ঢাকায় এসে পৌছেছেন।সোমবার (২২ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফয়সাল নাসিম স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্রবাহিনী দিবসে আমি এটুকুই চাই, দেশের এই অগ্রযাত্রা যাতে কোনোরকম ব্যহত না হয়।
বাসে অর্ধেক ভাড়া দেয়ার দাবি করে 'ধর্ষণের হুমকি' পাওয়ার অভিযোগে রবিবার বিক্ষোভ দেখিয়েছে একদল ছাত্রী।গত দুদিন ধরেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাসে অর্ধেক ভাড়া দেবার দাবিতে খণ্ড খণ্ড আন্দোলন করছে শিক্ষার্থীরা।
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সংসদ থেকে একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত ছয় সংসদ সদস্য।রোববার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানববন্ধনে বিএনপি দলীয় সংসদ সদস্যরা এ হুঁশিয়ারি দেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উপলক্ষে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানিয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যদি মনে করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে। যত বড় ডাক্তার আনতে চায়, আনতে পারবে। সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকাকে কোনোভাবেই অপরিকল্পিতভাবে গড়ে তুলতে দেওয়া হবে না। ড্যাপ চূড়ান্ত করার পর তা বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, আবাসন ব্যবসায়ী ও স্থপতিসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।