হালকা বর্ষণ হতে পারে দেশের চারটি বিভাগে। এছাড়া অন্যত্র মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
জাতীয়
স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকজয়ী প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজশাহীর নিজ বাসায় তিনি মারা যান।
বিরোধীদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে তাঁর পরিবার আবারও সরকারের কাছে চিঠি দিয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগ নতুন প্রজন্মের জন্য স্বর্ণালী সময়। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক কিংবা শিক্ষার উন্নয়নে বিশ্বে অনুকরণীয়।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জোর প্রস্তুতি নেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৪০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১১০ জন। সরকারি হিসাবে দেশে নভেম্বরের ১৫ দিনে ২ হাজার ১১৯ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় প্রাণহানির ঘটনাগুলো নির্বাচন ইস্যুতে হয়েছে কি না, খতিয়ে দেখা হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তার সরকার প্রদত্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে একদিন বাংলাদেশেরও কোন উদ্যোক্তা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর চালু করা ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার পাবে।’
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি রাখবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আজ সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি।তিনি বলেন, ‘বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে।
চট্টগ্রম পোর্ট অথরিটি অধ্যাদেশ ১৯৭৬ রহিত করে সময়োপযোগী বিধান সংযোজন করে নতুন আইন প্রনয়নের জন্য আজ সংসদে চট্টগ্রাম বন্দয় কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন করা হয়েছে।নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
নগরীর তীব্র যানজট নিরসনে সরকারের বহুপাক্ষিক উদ্যোগের সাথে সমন্বয় করে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।
তিনি রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গে সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে তাদের অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর।