শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিবেচনায় এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে।
জাতীয়
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিটি বিষয়ে সন্দেহ করা- বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি। শনিবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রংপুর, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৭৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি ) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ‘কিলিং স্কোয়াড’-এর এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে
রংপুর-রাজশাহীর বিভাগের পর এবার খুলনা ও বরিশাল বিভাগের ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিশুদের সংস্কৃতিচর্চা অপরিহার্য উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা বিস্তারে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শনিবার সকাল থেকে সারাদেশ জুড়ে গণ অনশন-গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার ভোর ছয়টা থেকে এই কর্মসূচী শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলবে বলে জানাচ্ছেন আয়োজকরা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না তারাই বিশৃংখলা সৃষ্টি করছে।
পঞ্চগড় অঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবস । নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে পঞ্চমবারের মতো দিবসটি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। এ ঘটনায় আহত আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বাংলাদেশের চেতনার বেদীমূলে হামলা এবং সরকারের ওপরও হামলা।
সন্ধ্যার পর ভাসানচর থেকে মূল ভূখণ্ডে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ থাকবে। ডিসেম্বরের মধ্যে সেখানে এক লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের কাছে যে প্রত্যাশা তা পূরণে ব্যর্থ বিএনপি নেতারা নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার সাতজন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২১ হাজার ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।