আবহাওয়া অফিস জানিয়েছে,আগামি দু’দিনের মধ্যে বর্ষাকাল বিদায় নিবে এবং বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে।আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমী বায়ূ দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ূ বাংলাদেশের অবশিষ্ট এলাকা থেকে বিদায়ের জন্য আবহাওয়াগত অবস্থা অনুকূলে আসতে পারে
জাতীয়
ফরিদপুর এবং কুমিল্লাকে দুটি প্রধান নদী পদ্মা এবং মেঘনা নামে বিভাগ করতে চান বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি দুটি নদীর নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছি- একটি পদ্মার নামে এবং অন্যটি মেঘনার নামে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র উদ্বোধনকালে আশা প্রকাশ করেন, রপ্তানি মেলা, বাণিজ্য মেলা, রপ্তানিকারকদের সম্মেলন, ক্রেতা-বিক্রেতা মেলা এবং অন্যান্য বাণিজ্য বৃদ্ধিমূলক কর্মকান্ড আয়োজনের মাধ্যমে কেন্দ্রটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে।
পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রদর্শনী কেন্দ্রটি উদ্বোধন করেন তিনি।
পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র’ উদ্বোধন করা হবে।প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনী কেন্দ্রটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন।
রাজধানী ঢাকার বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১১২ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ৯৯ জন ঢাকায় এবং বাকি ১৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
একজন সত্যিকার মুসলমান কখনো অন্যের ক্ষতি করতে ও সন্ত্রাস-জঙ্গিবাদে জড়াতে পারে না। আউলিয়া সাধক ও দরবেশদের এই দেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়।
ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক, মিথ্যা ও গুজব ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম করোনাভাইরাস নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেনে,প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমে গিয়ে গত কিছুদিন যাবৎ আবারও বাড়তে শুরু করেছে ফলে আমাদের সবাইকেই সচেতন হতে হবে ।
দেশের সমুদ্রবন্দরগুলো ও আশপাশের এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমেছে। দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চল ও ঢাকাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
কোভিড-১৯ সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির মাধ্যমে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে দেশটি।
বাংলাদেশকে একটি অসম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এদেশে ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে।