দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২১১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ জন।
জাতীয়
ঢাকা ও নিউইয়র্কের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শিগগিরই সরাসরি ফ্লাইট চালু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।২০০৬ সালের জুলাই থেকে এই দুই শহরের মধ্যে সরাসরি ফ্লাইট সেবা বন্ধ রয়েছে।
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরিকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করেছে।
আগামীর করণীয় চূড়ান্ত করতে ফের সিরিজ বৈঠকে বসছে বিএনপির হাইকমান্ড। আজ মঙ্গলবার থেকে শুরু হবে তিন দিনব্যাপী দ্বিতীয় দফার এই বৈঠক। এবার নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতির মতামত নেওয়া হবে।
জাতিসংঘ সদরদপ্তরের বাগানে একটি ‘হানি লোকাস্ট’ গাছ রোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তার বাণী সম্বলিত একটি বেঞ্চ উন্মুক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণ নিশ্চিত করে ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য একটি বৈশ্বিক রোডম্যাপের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সাথে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদও আসামি হচ্ছেন। সরকারি অর্থ আত্মসাতের মামলায় তাদেরকে আসামি করা হচ্ছে।
ডেসটিনি, ই-অরেঞ্জ, ইভ্যালি ও এহসান গ্রুপের মতো প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে গ্রাহক নিঃস্ব হওয়ার পরই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরণ আইনে বিচারাধীন পৃথক মামলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান এবং বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে, কিন্তু সরকার যেকোনো সময় চাইলে সেই আদেশ বাতিল করতে পারে। সেই আদেশ যদি আগামীকাল বাতিল হয়, আগামীকালই খালেদা জিয়াকে কারাগারে ফেরত যেতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যত দ্রুত সম্ভব গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
সাংবাদিকদের ব্যাংক হিসাব চাওয়ার চিঠি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ২১১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ জন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান সম্মতভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সংবিধান সম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী এক মাসের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন,‘দীর্ঘ সময় মানুষ ছুটিতে বাড়িতে থাকায় বাসা বাড়ি ও নির্মাণাধীন ভবনে পানি জমে এডিস মশার জন্ম হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর অচিম ট্রস্টার বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সংশ্লিষ্ট সকল কার্যক্রমে এবং বাংলাদেশে চলমান উন্নয়নে জার্মানির সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।