বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘকে একটি স্পষ্ট রোডম্যাপ প্রস্তুত করার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৬ জুন) বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসঙ্ঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি এ অনুরোধ করেন।
জাতীয়
গাজীপুর-ঢাকা রুটের যাত্রীদের চলাচল আরো সহজ করতে বিশেষ ট্রেন চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আগামি রবিবার (২০ জুন) থেকে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন চালু করবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
দেশের ছয় বিভাগের অধিকাংশ জায়গায় এবং দুই বিভাগের অনেক জায়গায় মাঝারী ধরনের বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানী ঢাকায় করোনা ভাইরাসের আরেকটি ঢেউ আঘাত হানার আশংকা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি যেন লাগামহীন হয়ে পড়েছে। কাঙ্ক্ষিত উন্নতি পাওয়া যাচ্ছে না চলতি লকডাউনে। তাই মহামারী করোনাভাইরাস প্রতিরোধে চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরো এক ধাপ।
শর্তসাপেক্ষে দেশীয় গ্লোব বায়োটেকের ‘বঙ্গভ্যাক্স’ টিকার হিউম্যান ট্রায়ালের নীতিগত অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
দুই সঙ্গী ও গাড়িচালক সহ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসঙ্ঘকে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত হওয়া রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজেদের জন্মভূমিতে ফিরে যেতে জাতিসঙ্ঘকে সহায়তা করার দাবি জানানো হয়।
রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। বুধবার (১৬ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টার মধ্যে এই ভারি বৃষ্টি হতে পারে বলে এক সতর্কবাণীতে বলেছে আবহাওয়া অধিদফতর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুগের সাথে তাল মিলিয়েই সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে। আমার সবসময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনী (এসএসএফ) সঠিকভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সবসময় বৃদ্ধি পাবে। সেজন্য দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ নানারকম সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি।’
বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য বেলজিয়ামে উৎপাদিত জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এ নিয়ে দেশে মোট ছয়টি টিকার অনুমোদন দেয়া হলো।
লাউঞ্জ উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, লাউঞ্জটিতে বিভিন্ন বই, ছবি, প্রামাণ্য চিত্র ও গ্রাফিক্যাল ডিসপ্লের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়েছে। বহুপাক্ষিকতাবাদ, বিশেষ করে জাতিসংঘের প্রতি জাতির পিতার যে গভীর আস্থা ও বিশ্বাস ছিল, বঙ্গবন্ধু লাউঞ্জের এই সংগ্রহ যেন তা-ই ফুটিয়ে তুলেছে। তিনি লাউঞ্জটিতে জাতির পিতার ওপর আরও বই ও প্রদর্শনী সামগ্রী দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
ঢাকাই চলচ্চিত্র নায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ (৫০) ও অমিসহ (৩০) পাঁচজনের বিরুদ্ধে এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এদিকে নিখোঁজ আবু ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।
পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সিলেটের স্থানীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সোমবার (১৪ জুন) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি।ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রী লিখেন, 'মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে দুঃখে সব সময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি।’