আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রথম ডোজ হিসেবে একসাথে দেয়া শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
জাতীয়
এখন থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো মামলা হবে না। থানা বা আদালতে মামলা নথি ভোক্ত করতে চাইলে পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে আদালত।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবারও জ্বর এসেছে। নতুন করে জ্বর আসায় উদ্বিগ্ন চিকিৎসকরা। রবিবার (১৩ জুন) সকালে তার জ্বর আসে। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন।
ক্যালেন্ডারের পাতার হিসাবে বাংলাদেশে সোমবার থেকে শুরু হচ্ছে আষাঢ় মাস বা বর্ষাকাল। যদিও এই বছরের মে মাস থেকেই বেশ বৃষ্টিপাত শুরু হয়েছে। জুন মাস থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে।
নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ সকালে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়।
বকেয়া বেতনের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে কোন জায়গায় এক হাজার কোটি টাকা খরচ হয়েছে বা দুর্নীতি হয়েছে এরকম কোনো তথ্য কি দেখাতে পারবে? কেউ এমন তথ্য দিতে পারবে না। অথচ অন্য খাতের কোটি টাকা নিয়ে কানাডায় চলে গেছে। ৫ হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়েছে। স্বাস্থ্য বিভাগে এ ধরনের কোনো দুর্নীতির ঘটনা ঘটেনি।‘
সৌদি আরব ঘোষণা করেছে, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর শুধু সৌদি আরবে অবস্থানরত মুসলিমরাই হজ পালনের সুযোগ পাবেন, ফলে দেশটির বাইরে থেকে কেউ সেখানে গিয়ে এবার হজ পালনের সুযোগ পাবে না।
বঙ্গোপসাগরে লঘুচাপ বিরাজ করায় আগামী তিন দিনে সারাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শিশুশ্রম-প্রতিরোধ ও শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, সরকার শিশুশ্রম নিরসনে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে অঙ্গীকারবদ্ধ।
২০২১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত চার মাসে বজ্রপাতে ১৭৭ প্রাণহানি এবং ৪৭ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু কৃষি কাজ করতে গিয়েই মৃত্যু হয়েছে ১২২ জনের।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে উদ্ধৃত করে জানানো হয়েছে, কোভ্যাক্স কর্মসূচি থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।
বিয়ে করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গত ৫ই জুন ঢাকায় হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে অ্যাডভোকেট শাম্মী আকতার মনি (৪২) এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
পাবনা প্রতিনিধি
পাবনার গোয়েন্দা পুলিশ পাবনা আড়াইশ’ শয্যা হাসপাতাল কাম পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে ৮ জন দালালকে আটক করেছে।
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় অলিম্পিয়া টেক্সটাইল মিলে ঝুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়্ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।