আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাড়ে সাত লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের ১০ দিন আগেই মাঠে নামবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ হাজার সদস্য ।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
জাতীয়
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন ৩০ জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। স্থানীয় সরকার বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। প্রার্থী হতে এরই মধ্যে ১ শতাংশ ভোটারের সই সংগ্রহ করেছেন। সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের প্রকৃত জনসংখ্যা কত সেটি জানা যাবে আজ। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে চূড়ান্ত প্রতিবেদন দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রস্তুত করা ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
নিবন্ধন করা ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি অংশ নিচ্ছে, তাই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে বলে দাবী করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে এবং তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে র্যাব ৪২৬টি টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও দূরপাল্লার যানবাহন স্কট দিচ্ছে এলিট ফোর্সটি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে দেশ একটা সঙ্কটে আছে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আছে। এই সঙ্কট থেকে বের হয়ে আসতে হবে। এখানে সবাইকে সমভাবে দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বায়ুদূষণ নিয়ে স্বস্তির খবর নেই রাজধানীবাসীর। ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
সপ্তম দফায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে নাশকতা ঠেকাতে দেশব্যাপী ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকায় দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। এখন থেকে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।
শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে আজ সস্ত্রীক ঢাকায় ফিরছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তার ঢাকায় অবতরণের কথা রয়েছে।
শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্তবাহিনীর গুলিতে শহীদ ডা. শামসুল আলম খান মিলন নির্মমভাবে নিহত হন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।