বেলেরিভে ওভালে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আয়ারল্যান্ডে। তাদের প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো নিউজিল্যান্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিলো নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার স্যাম কারানের বোলিং তোপে উড়ে গেল আফগানিস্তান।টি-টোয়েন্টি বিশ^কাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ কারানের রেকর্ড বোলিংয়ে ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে
বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।বাংলাদেশ সময় দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে। টসে হেরে ব্যাট করতে নামবে কিউইরা।
প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করলো জিম্বাবুয়ে।চলমান অষ্টম টি-টোয়েন্টি বিশ^কাপের প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ জিম্বাবুয়ে ৫ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে।
টি-টোয়েন্টি বিশ^কাপ অস্টম আসরের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলো রেকর্ড দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
আজ গ্রুপ ‘বি’তে প্রথম রাউন্ডে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে বড় ব্যবধানে হারলো ওয়েস্ট ইন্ডিজ।
ভারতীয় ক্রিকেট প্রশাসকের পদটি গেছে। আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসকের পদও পাওয়া হলো না। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি চেয়েছিলেন ভোটে লড়ে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রিকেট প্রশাসকের পদে ফিরে আসতে।
আগামী মাসে কাতারে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের জন্য আটটি স্টেডিয়াম প্রস্তুত করেছে আয়োজক কর্তৃপক্ষ। পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন হওয়া স্টেডিয়মাগুলোতে এখন শুধুমাত্র ম্যাচ গড়ানোর অপেক্ষা।
দুই পেসার আলজারি জোসেফ ও জেসন হোল্ডারের বোলিং দৃঢ়তায় টি-টোয়েন্টি বিশ^কাপে টিকে রইলো দুইবারের বিশ^ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নতুন দল সিলেট স্ট্রাইকার্সের আইকন হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ স্থানীয় একটি হোটেলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেট দলের লোগো উন্মোচন করা হয়।
এশিয়া কাপ খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে না গেলে এক দিনের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সচিব জয় শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা হুমকি দিয়েছেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।
রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ফরাসি তারকা করিম বেনজেমার হাতেই উঠেছে এবারের ব্যালন ডি’অর ট্রফি। প্যারিসে সোমবার রাতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনজেমার হাতে ট্রফি তুলে দেন সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান।
ইংল্যান্ড ক্রিকেট দলে এমন সব ব্যাটসম্যান আছেন যারা যেকোনো পরিস্থিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাই ইংল্যান্ডের দলটিকে নিয়ে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা বেশ আত্মবিশ্বাসী।
ব্যাটারদের চরম ব্যর্থতায় অষ্টম টি-টোয়েন্টি বিশ^কাপে নিজেদের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানের বড় ব্যবধানে হারলো বাংলাাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করেছে আফগানরা।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-১ গোলে পরাজিত করে লা লিগা টেবিলে চির প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।