ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বক্তব্যকে ব্যঙ্গ করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সংস্থাটির সাবেক সভাপতি সেপ ব্লাটার।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
খেলা
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্ট শুরুর আগে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদেরই এগিয়ে রাখছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। ঘরের মাঠে খেলার সুবিধাকে নিজেদের বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।
লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের পথে হাঁটতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এ সময় আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হিসেবে থাকছে উরুগুয়ে ও কোস্টারিকা।
আন্তর্জাতিক বিরতিতে চোট পেয়ে বার্সেলোনার সমর্থকদের দুশ্চিন্তায় ফেলেছিলেন রাফিনিয়া। ব্রাজিলের হয়ে শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি এই ফরোয়ার্ড। তবে এবার স্বস্তির খবর দিয়েছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। তার আশা, শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ থেকেই মাঠে ফিরতে পারবেন ব্রাজিলিয়ান তারকা।
রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করতে যাচ্ছেন জুড বেলিংহ্যাম। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার। নতুন চুক্তিতে বেতন-ভাতাও বাড়তে যাচ্ছে তার।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে ঢাকা ক্লাব। ৩০ ওভারের প্রীতি ম্যাচে গুলশান ক্লাবকে ৮৩ রানে হারিয়েছে তারা।
গত মার্চের ঘটনা। মিসরের বিপক্ষে খেলার সময় স্পেনের ভক্ত-সমর্থকরা দুইবার ইসলামবিদ্বেষী স্লোগান দেয়। তাদের এই কৃতকর্মের শাস্তি পেল গত জুলাইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া স্পেন।
ফুটবল মাঠে তার জাদু ছড়িয়েছে পৃথিবীজুড়ে। এবার ফুটবলের সীমানা পেরিয়ে প্রকৃতির বুকেও জায়গা করে নিলেন লিওনেল মেসি।পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত বিজ্ঞানের কাছে অজানা এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে। নতুন প্রজাতিটির নাম ‘সালভিয়া মেসি’ (Salvia messii)।
চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হয়নি নাহিদ রানার। সেই সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও তরুণ এই পেসার পড়েছেন নতুন আরেক চোটে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর জাতীয় দলে ফেরা নিয়ে আবার প্রশ্ন উঠেছে। এবার কথা বলেছেন তার বড় বোন এলমা আভেইরো।
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হারের পর এবার বড় ধাক্কা খেল ইন্টার মিলান। চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। আগামী মাসের আন্তর্জাতিক বিরতির আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে ফিরছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ২০২৬-২৭ মৌসুমের পুরো আসরের জন্য ৩৭ বছর বয়সী এই পেসারের সঙ্গে চুক্তি করেছে সিডনি থান্ডার।
আগামী মৌসুমে থান্ডারে নিউজিল্যান্ডের আরেক পেসার লকি ফার্গুসনের সঙ্গে খেলবেন বোল্ট। বিগ ব্যাশে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে এবং দলের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে আছেন তিনি।
আসন্ন সাফ টুর্নামেন্টের জন্য আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভানকে চেয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ থমাস ডুলি। কিন্তু কলেজের ব্যস্ততার জন্য আসা অনিশ্চিত ছিল রোনানের।
পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগস্পিনারকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স।
বিগ ব্যাশের ১৬তম আসরে আবারও হোবার্টের হয়ে মাঠ মাতাবেন তিনি। এবার সঙ্গী হিসেবে পাচ্ছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে এক স্থানীয় খেলোয়াড়কে তুলে আছাড় মারার ঘটনায় নাইজেরিয়ান এক ফুটবলারের ওপর হামলা চালিয়েছেন দর্শকরা। এ ঘটনায় বন্ধ হয়ে যায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল।