ডেঙ্গু থেকে সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।ডেঙ্গুতে আক্রান্ত হবার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফিজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। অবশেষে সেই শঙ্কা দূর হলো। আজ থেকে অনুশীলনে ফিরছেন তিনি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
মাত্র এক ঘন্টায় শেষ হয়ে গেল আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট।
রোববার থেকে শুরু হয়েছিলো বিশ্বকাপের টিকেট বিক্রি। বিক্রি শুরুর এক ঘন্টার মধ্যেই ভারত-পাকিস্তানের ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে।
লাল কার্ড পেয়েও ১০ জনের দল নিয়ে ভারতের সাথে ড্র করলো বাংলাদেশ। ১৮ বছর পর এই জয় পেলো বাংলাদেশ।
ধোনির চেন্নাই সুপার কিংস, ঋষভের দিল্লি ক্যাপিটালসের পর এবার বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। চলতি আইপিএলের তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করল আরসিবি। বাকি থাকল আর একটা মাত্র জায়গা। লড়াই কলকাতা, পাঞ্জাব, মুম্বই ও রাজস্থানের মধ্যে।
বুন্দেসলিগায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এগিয়ে থেকেও পরাজয় বরণ করতে হয়েছে বায়ার্ন মিউনিখকে। এতে ২১ বছর পর আলিয়াঞ্জ অ্যারেনায় লিগ ম্যাচে জয় পেয়েছে ফ্রাঙ্কফুর্ট। রবিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বায়ার্ন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাংলাদেশ সময় রাত ৮টার ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতূর্থ স্থানে রয়েছে কলকাতা। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে হায়দরাবাদ।
এবারের আইপিএলে মুম্বইয়ের সামনে সুযোগ ছিল অন্য কোনো দলের দিকে না তাকিয়ে নিজেদের পারফর্ম্যান্স দিয়ে আইপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করার। তবে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গিয়ে অঙ্কটা জটিল করে তোলেন রোহিত শর্মারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে আজ ওমানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের ভাড়া করা ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০.৪৫ মিনিটে মাসকটের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা। সেখানে এক দিনের কোয়ারেন্টাইন শেষে কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলন করবে বাংলাদেশ দল।
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তপু বর্মণের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ারা।
টানা জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকী অংশে খেলবেন না পাঞ্চাব কিংসের ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বিরাট কোহলিকে টেক্কা দিলেন বাবর আজম। টি-টোয়েন্টি ফরম্যাটে ষষ্ঠ শতরান করে ফেললেন তিনি। বৃহস্পতিবার জাতীয় টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে নর্দানের বিরুদ্ধে শতরান করেন।
আগামী ২৯ নভেম্বর প্যারিসে প্রদান করা হবে এবারের ব্যালন ডি’র পুরস্কার। বুধবার আয়োজক ফরাসি ফুটবল ম্যাগাজিন এই ঘোষণা দিয়েছে।
পিএসজির জার্সি গায়ে অবশেষে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পের সহায়তায় দুর্দান্ত এক গোলের মাধ্যমে মেসি ফরাসি ক্যারিয়ারে গোলের খাতা খোলার সাথে সাথে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ও উপহার দিয়েছেন।
মলদোভার দল শেরিফ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে। সেবাস্টিয়ান থিল খেলার ৯০ মিনিটে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নবাগত দলটিকে এনে দেন বিস্ময়কর জয়।
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় তাকে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের।