অলিম্পিকে যোগ দিতে টোকিও যাওয়ার পর সেখান থেকে দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়েছিলেন বেলারুশের দৌড়বিদ ক্রিস্টসিনা সিমানোসকায়া। এরপর বুধবার তিনি জাপান থেকেই চলে যান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে।
খেলা
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ম্যাথু ওয়েড।
ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে হৃদরোগে আক্রান্ত হবার পর প্রথমবারের মত ইন্টার মিলানে ফিরেছেন ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন।
ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ তে প্রথম জয় পাওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ।
বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে ইংল্যান্ড জাতীয় দলের আসার কথা থাকলে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সফর স্থগিত করার খবর জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে টি-টুয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আজ বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাহমুদুল্লাহর দল।
টানা তৃতীয় বারের মতো অলিম্পিকের ফাইনালে উঠলো ব্রাজিল। মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে টোকিওতে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পেলে, রোনাল্ডোর উত্তরসূরীরা।
বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডের সিরিজ পিছিয়ে গেছে এক বছর ছয় মাস। এই বছরের সেপ্টেম্বর মাসের বদলে সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২৩ সালের মার্চে।
জিম্বাবুয়ের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জেতার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
গ্রেট ব্রিটেনকে হারিয়ে ৪৯ বছর পর অলিম্পিক হকির সেমিফাইনালে উঠেছিল ভারত । অলিম্পিকে আটবারের সোনাজয়ী ভারতের কাছ থেকে আরও একটি সোনা পাওয়ার স্বপ্ন দেখছিল গোটা দেশ
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা এবং ক্রিকেট সমর্থকদের অনেকে মনে করছেন অস্ট্রেলিয়াকে হারানোর জন্য এই সিরিজ একটি বড় সুযোগ।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন ম্যাথু ওয়েড। আজ সোমবার (২আগস্ট) এক বিবৃতিতে দলের অধিনায়কের নাম ঘোষনা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফলে বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দলের অধিনায়কত্ব পেলেন ওয়েড।
টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল। পুরুষদের পর এবার অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেলেন রানি রামপাল-বন্দনারা। সোমবার প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট জোগাড় করলেন তাঁরা।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য রবিবার মধ্য রাতে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টোকিও অলিম্পিকে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। সে অপেক্ষার অবসান হলো রোববার। ১০০ মিটার স্প্রিন্টের গুরুত্বপূর্ণ ইভেন্টে দ্রুততম মানব হয়েছেন ইতালির মার্সেল জেকবস।