ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। হাইভোল্টেজ এ ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টস জিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে কিউইরা প্রথমে ব্যাটিংয়ে নামবে।
খেলা
ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে উড়ছে ভারত। এখনো পর্যন্ত সাত ম্যাচ খেলে জিতেছে সবকটিতেই, আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
কিছুটা স্বস্তি নিয়েই মাঠে নামছে নিউজিল্যান্ড। তবে দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। জয় ভিন্ন তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এবার নিগার সুলতানা জ্যোতিদের লক্ষ্য ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে দুর্দান্ত সূচনা করেছিল নিউজিল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে কিউইরা।
আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়র লিগ) শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করল সৌদি আরব। এমনই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা ব্লুমবার্গ।
মাঠে ও বাইরে সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ আরচ্যারি। সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন আবারও এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। এশিয়ান কংগ্রেসে আজ (শুক্রবার) তারা নির্বাচিত হয়েছে স্বাগতিক হিসেবে।
সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে চলতি বিশ্বকাপের ৩৪তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। তবে এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির পরবর্তী বিশ্বকাপ ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসন্ন এই বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে নেপাল ও ওমান।
কলকাতা পর্ব শেষে বাংলাদেশ দল দিল্লিতে গেলেও দলের সঙ্গে সেখানে যাননি ওপেনার লিটন দাস। পাকিস্তান ম্যাচের পর ছুটি নিয়ে ঢাকায় ফেরেন এ ওপেনার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি।
ভারতের মাটিতে চলতি ওয়ানডে বিশ্বকাপে বেশ বাজে ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ছয় ম্যাচে টানা হেরেছে লাল-সবুজেরা।
এক যুগ পর বিশ্বকাপ খেলতে এসে এবারের আসরে প্রথম অঘটনের জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয়ী হয়েছিল ডাচরা।
চলমান বিশ্বকাপে কঠিন সময় পার করছে পাকিস্তান। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে তারা। যার পেছনে বাবরের কৌশলগত ভুলকে দায়ী করছেন অনেকেই।
চলমান ওয়ানডে বিশ্বকাপে সাত ম্যাচ খেলে তিন জয়ে সেমিফাইনালের আশা এখনো টিকে আছে পাকিস্তানের।
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে চলমান ওয়ানডে বিশ্বকাপে টানা সাত ম্যাচে জয় পেয়েছে ভারত। মুম্বাইয়ে ভারতের দেওয়া ৩৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা।
ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছয় ম্যাচ খেলে একটি করে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ৬৮.৫০ গড়ে ২৭৪ রান করেছেন তিনি।