গান তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ উন্মোচন করেছে গুগল। এটি এখন গুগলের জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি
সফরের সময় ফোনের চার্জ ফুরিয়ে আসতে শুরু করলে সবার আগে চোখ যায় চার্জিং পয়েন্টগুলোর দিকে। বিমানবন্দর হোক, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, হোটেল কিংবা শপিং মল—বর্তমানে প্রায় সব জায়গাতেই পাবলিক চার্জিং স্টেশন পাওয়া যায়।
ফ্যানে ধুলা জমলে কি বিদ্যুতের বিল বাড়ে? ফ্যানের ব্লেডে ময়লা জমে এয়ারফ্লো কমে যাওয়া এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কোন বিষয়গুলিতে নজর দেওয়া জরুরি, জেনে নিন। গরমের সময় বাড়ির ফ্যান ঘণ্টার পর ঘণ্টা চলে। সকাল থেকে রাত পর্যন্ত একটানা চলা ফ্যানের দিকে সাধারণত কারও নজর থাকে না।
হাইব্রিড এবং অফ-গ্রিড সোলার সিস্টেম বসিয়ে বাড়ির দৈনন্দিন বিদ্যুতের চাহিদা মেটানোর প্রচলন দিন দিন বাড়ছে। এই ধরনের আধুনিক সোলার সিস্টেম ইনস্টল করলে যেমন মাসিক বিদ্যুৎ বিলের চিন্তা অনেকটাই দূর হয়, তেমনই ঘন ঘন লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাটের ঝামেলা থেকেও মুক্তি পাওয়া যায়।
গুগল ফটোস ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়াচ্ছে গুগল। এখন থেকে জেমিনি স্পার্কের সাহায্যে গুগল ফটোসের বিভিন্ন কাজ করা যাবে। ছবি সম্পাদনা, অ্যালবাম তৈরি থেকে শুরু করে নানা কাজ নিজে থেকেই করতে পারবে এটি।
জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন চমক। ব্যবহারকারীদের চ্যাটিং ও যোগাযোগের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে এবার অ্যাপটির মন্তব্য বা কমেন্ট বিভাগে একসঙ্গে একাধিক নতুন সুবিধা (ফিচার) চালু করছে প্রতিষ্ঠানটি।
ফোনে ইন্টারনেট ধীর হয়ে গেলেই অনেকে নানা উপায় চেষ্টা করেন। কেউ রাউটার রিস্টার্ট করেন, কেউ মোবাইল ডাটা বন্ধ করে আবার চালু করেন।
ফোনে নেটওয়ার্কের সম্পূর্ণ বার বা সংকেত থাকা সত্ত্বেও প্রায়শই হঠাৎ করে কল কেটে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হতে হয় অনেকেই। সিগন্যাল ফুল থাকলে সাধারণত কলিং ভালো হওয়া উচিত বলে মনে করা হলেও বাস্তবে তা সবসময় হয় না।
গুরুত্বপূর্ণ কোনো কাজ বা পেমেন্টের সময় হঠাৎ ইন্টারনেট স্লো হয়ে গেলে অনেকেই ফোনের এয়ারপ্লেন মোড অন করে আবার অফ করেন। এই কৌশলটি আদৌ কার্যকর কি না এবং এর পেছনের টেকনিক্যাল রহস্য কী, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে।
বাচ্চাদের হাতে স্মার্টফোন থাকলে অনুপযুক্ত কনটেন্টের ঝুঁকি থেকেই যায়। তাই আইফোন ও অ্যানড্রয়েডের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস বদলে অ্যাডাল্ট বা অপ্রাপ্তবয়স্কদের উপযোগী নয় এমন কনটেন্ট সীমিত করা, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ এবং অনলাইন নিরাপত্তা বাড়ানো সম্ভব।
চলন্ত গাড়ি বা বাসে যাতায়াতের সময় ফোন ব্যবহার করা অনেকের কাছেই কঠিন, কারণ কিছুক্ষণ স্ক্রিন দেখার পর মাথা ঘোরা, বমি ভাব বা অস্বস্তির মতো সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতির কথা মাথায় রেখে গুগল তাদের অ্যানড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে 'মোশন অ্যাসিস্ট' নামের একটি নতুন ফিচার ধীরে ধীরে চালু করছে।
এআই-নির্ভর গ্লোবাল উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো-এর জনপ্রিয় ক্যামন সিরিজের নতুন সংযোজন টেকনো ক্যামন স্লিম ৫জি বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচিত হয়েছে।
বাংলাদেশের চিকিৎসাখাতে এক নতুন যুগের সূচনা হলো। প্রথমবারের মতো দেশে সফলভাবে রোবোটিক সার্জারি সম্পন্ন করে ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে রাজধানীর মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সামরিক ও বেসামরিক কর্মীদের জন্য চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে দপ্তরের প্রায় ৩০ লাখ কর্মী সামরিক কাজের উপযোগী করে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন।
একসময় এটি ছিল ইন্দোনেশিয়ার বালি দ্বীপের সমান বিশাল! প্রায় ৪০ বছর ধরে অ্যান্টার্কটিকা ও দক্ষিণ মহাসাগরের বুকে ভেসে বেড়ানো বিশ্বের বৃহত্তম সেই আইসবার্গ বা হিমশৈলটি এখন প্রায় পুরোপুরি বিলীন হয়ে গেছে। ‘এ২৩এ’ (A23a) নামের এই বিশাল বরফখণ্ডটির হারিয়ে যাওয়ার গল্পটি হার মানায় যেকোনো রোমাঞ্চকর সিনেমাকেও।
মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্যগুলো উন্মোচনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল মানবজাতি। মহাশূন্যের অন্ধকার ভেদ করে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার এবং সৌরজগতের বাইরের নতুন গ্রহের সন্ধানে এবার মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার সর্বাধুনিক ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’।