তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুল ‘চাম্পি’। এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত দেশটিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
- স্কয়ার টেক্সটাইলের ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা, ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ
- * * * *
- সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী
- * * * *
- চোর সন্দেহে গণপিটুনিতে ২ নিহতের ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা
- * * * *
- ময়মনসিংহে শ্যাম্পুর বোতলের পানি পান করে দুই শিশুর মৃত্যু
- * * * *
- জামায়াত নেতা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি মুক্তিযোদ্ধা পরিষদের
- * * * *
বিশ্ব
ইতালিতে পরপর ১২টি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। শুক্রবার এই ভূকম্পন অনুভূত হওয়ার পর ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সপ্তাহান্তের শুরুতেই এ হামলা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক।
ভারতে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর বাতিলের দাবিতে পথে নেমে শুক্রবার রাজধানী দিল্লিতে আটক হলেন শতাধিক বিক্ষোভকারী।
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
বোমায় বিধ্বস্ত এক স্কুলের বয়লারের নিচের গর্তে গুটিসুটি মেরে থাকা অবস্থায় ভয়ংকর এক সিদ্ধান্তে পৌঁছান কনস্তান্তিন ক্লাসেঙ্কো। বাঁচতে হলে তার বাকি একমাত্র পাটিও কেটে ফেলতে হবে। ইউক্রেনীয় এই পদাতিক সেনার বাঁ পা আগেই ফেব্রুয়ারিতে রুশ ড্রোন হামলায় উড়ে গিয়েছিল। একই হামলায় তার ডান পা ভেঙে বেঁকে যায়, ফলে হামাগুড়ি দেওয়াও কঠিন হয়ে পড়ে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে ভবিষ্যৎ আলোচনায় রাশিয়া ও ইউক্রেন-উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করতে হবে। বৃহস্পতিবার রুশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের স্কার্টু জেলার রাউন্ডু উপত্যকায় বৃহস্পতিবার সকালে এক ভূমিধসে বালতিস্তান মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকসহ কয়েক হাজার যাত্রী রাস্তার উভয় পাশে আটকা পড়েছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ল্যাপটপ তদন্তের ঘটনায় কংগ্রেসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত নিকি ফ্লোরিস ও ব্র্যাডলি বেনাভিদেস ২০২০ সালে বিতর্কিত ওই ল্যাপটপ তদন্তের সময় এফবিআইয়ের বিদেশি গোয়েন্দা হস্তক্ষেপবিষয়ক টাস্কফোর্সের দায়িত্বে ছিলেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এ ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।
শুক্রবার দেশটির কারাক গভর্নরেটের হামুদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা একটি গাড়িতে করে এসে গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর পর পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
তুরস্কে গুরুতর সড়ক দুর্ঘটনার পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে পারস্য উপসাগরের সমুদ্রতলের ইন্টারনেট কেবলগুলোতে আঘাত হানার বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে ইরান। এমনকি হামলার পর কেবল মেরামতের কাজও বাধাগ্রস্ত করে যোগাযোগব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটানোর পরিকল্পনা রয়েছে দেশটির।
ইউরোপে বছরে দুবার ঘড়ির কাঁটা পরিবর্তনের প্রথা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৯ সালে। ইউরোপীয় পার্লামেন্টেও প্রস্তাবটি পাশ হয় বিপুল ভোটে। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। ফলে আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দিতে যাচ্ছেন ইউরোপের অধিকাংশ দেশের মানুষ।
ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাদের ধাহরান সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
ফিলিস্তিনি দুই বন্দুকধারী ইসরায়েলি সামরিক চেকপোস্টে গুলিবর্ষণ করে অন্তত পাঁচজনকে আহত করার পরপরই শুক্রবার (২৩ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে একাধিকবার মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর।