ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় নিজ বাড়ির কাছ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় অভিযান চালিয়ে মুসা মাহমুদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, মুসা মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে মোট কতটি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে মামলার সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।