যশোরে ব্রাকের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি
যশোরে ব্রাকের মাইগ্রেশন ও রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের উদ্দ্যোগে Women Migration Forum এর ২য় ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত নারীদের পুনঃএকত্রীকরণ বিষয়কে সামনে রেখে এবং নারী উদ্যোক্তা তৈরীতে বকচরে ব্রাকের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নী মাইগ্রেন্টস প্রত্যাশা (২) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার। সঞ্চালনা করেন ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের এম.আর.এস.সি কোওর্ডিনেটর মুন্নাজা মাহিন।
সভায় প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। নারীদের গ্রুপ ভিক্তিক যশোরে কি ধরনের ব্যবসা করে যেতে পারে, জব প্লেসমেন্ট করার জন্য কি সহযোগিতা করা যায়, কি ধরনের ব্যবসাতে নারীদের সংযোগ করা যায় সে সকল বিষয়ে আলোচনা করা সহ আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঠিক করা হয়।