সূচকের উত্থানে ডিএসইর লেনদেন ৯০০ কোটি ছাড়াল
ফাইল ছবি
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৯ কোটি টাকা।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৭৫ ও ২ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৯৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৪১ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে, ৭৫টির কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ারদর বেড়েছে, ৬১টির কমেছে এবং ২৩টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসইতে ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।