চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দুইটার দিকে এনায়েত বাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, নাশকতার অভিযোগে সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাঁর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।