কলাপাড়ায় ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ, আটক ২

কলাপাড়ায় ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ, আটক ২

প্রতিকি ছবি

 

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় বাসস্টেশনে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকার ইউনিক পরিবহনের বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত আদিল সোহান ও নিপু হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পর বাসস্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।