আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুব আটক
ফাইল ছবি
রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে এনে কিছু বিষয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।
তবে কী কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।