শিশুকে বাঁচাতে নিজ গাড়িবহরে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু

শিশুকে বাঁচাতে নিজ গাড়িবহরে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু

ফাইল ছবি

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী শিশু মো. সাদিপ হোসেনকে বাঁচাতে পরিবারের সদস্যদের আহাজারি দেখে নিজের গাড়িবহরে করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।

জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে আসার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তিনি দ্রুত নিজের গাড়িতে তুলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকেরা শিশুটিকে বাঁচানোর জন্য দীর্ঘক্ষণ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলু।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষ করে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে আর দেরি না করে দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি।