কালোজিরা যেভাবে খেলে সঠিক উপকারিতা পাবেন

কালোজিরা যেভাবে খেলে সঠিক উপকারিতা পাবেন

ফাইল ছবি

কালোজিরাকে বলা হয় সুপারফুড। ত্বক এবং চুলের যত্নে কালোজিরা বেশ উপকারী। তবে কালোজিরা সাধারণত রান্নায় ফোড়ন হিসেবেই ব্যবহার করা হয়।

আবার ঠান্ডা লেগে হঠাৎ নাক দিয়ে পানির স্রোতের মতো সর্দিধারা নামতে থাকলে, কালোজিরের ঘ্রাণ দারুণ কাজ দেয়। চুল পড়া রুখতে নারকেল তেলে কালোজিরে ফুটিয়ে সেই তেলও মাখেন অনেকে।

ছোট্ট এই মসলায় কিন্তু আরো অনেক গুণ রয়েছে, তা কী জানেন? রান্নায় ফোড়ন হিসেবে কালোজিরে ব্যবহার করলেই চলবে না কি অন্য ভাবে খেতে হবে?

তো দেরি না করে জেনে নিন বিস্তারিত-

১. কালোজিরা দিয়ে তৈরি চায়ে চুমুক দিলে মাথাধরা কিংবা মাথা ব্যথার কষ্ট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। ঘরোয়া টোটকা হিসেবে কপালে কালোজিরার তেল মাখেন অনেকে। তাতেও কাজ হয়।

২. কালোজিরার মধ্যে ফাইবারের পরিমাণ বেশি। হজমশক্তি জোরদার করতে এই পানীয়ে চুমুক দেওয়া যেতে পারে। কোষ্ঠকাঠিন্য নিরাময়েও কালোজিরার চা ভালো।

৩. মৌসুম বদলের সময়ে শ্বাসযন্ত্রে সংক্রমণ হতে পারে। যাদের ‘সিওপিডি’র সমস্যা রয়েছে, তারাও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে এই পানীয়ে চুমুক দিতে পারেন।

৪. শীত পড়ার সময়ে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। ফলে মাথার ত্বকের অস্বস্তি বৃদ্ধি পায়। নখ দিয়ে বার বার চুলকালে ‘হেয়ার ফলিকল’ ক্ষতিগ্রস্ত হয়, চুল পড়ার পরিমাণও বেড়ে যায়। কালোজিরা দিয়ে তৈরি চা এই ধরনের সমস্যা বশে রাখে।

৫. বিভিন্ন গবেষণাপত্রে বলা হয়েছে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কালোজিরা। সকালে খালি পেটে অনেকেই তো কুসুম গরম পানিতে মধু, লেবুর রস মিশিয়ে খেয়ে থাকেন। তার সঙ্গে অল্প কয়েকটা কালোজিরা যদি নিয়মিত খেতে পারেন, তাতেই কাজ হবে।

কালোজিরা খাবেন যেভাবে

রান্নায় কালোজিরে সাধারণত ফোড়ন হিসেবে ব্যবহার করা হয়। তবে পানিতে এই মসলা ফুটিয়ে, ছেঁকে নিয়ে চায়ের মতো খেলে বেশি উপকার মিলবে।